রংপুর

অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে: সমাজকল্যাণ মন্ত্রী

বুধবার (১ জুলাই ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের ঘাসিপাড়া জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ‘তিথি ডোর’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৫ দিনব্যাপী অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিএপিএম; বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. মুনির হোসেন।

 

১৫ দিনব্যাপী জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, গরু ও ছাগল বিতরণকালে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে স্বাবলম্বী হওয়ার কাজে লাগাতে হবে।”

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. রুকুনুজ্জামান মণ্ডল, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজমসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তারা।



সম্পর্কিত খবর