গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট সাত জন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৯ হাজার ১২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৬৮৬ জন।
গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।