চট্টগ্রাম প্রতিদিন

কম মূল্যে উন্নত চিকিৎসা ও আধুনিক ল্যাব নিয়ে মানুষের দোরগোড়ায় মাটিরাঙা হেলথ কেয়ার

পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কম মূল্যে উন্নত মানের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙা হেলথ কেয়ার নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

 

সোমবার (৮ জুন) সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদের সামনে চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

 

পরিচালক আব্দুর রহিম জনির সঞ্চালনায় ও ব্যবস্থাপনা পরিচালক ফজর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাটিরাঙা হেলথ কেয়ার উদ্বোধনের মধ্য দিয়ে এই জনবহুল উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার দ্বার উন্মোচন হলো। কেউ যেন চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার না হয় বা কালক্ষেপণ করে রোগীর সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে লক্ষ রাখার জন্য আহ্বান জানান তারা। মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাটিরাঙ্গা হেলথ কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

মাটিরাঙা হেলথ কেয়ারের সার্বক্ষণিক সুবিধার মধ্যে রয়েছে— ৫০০ ডিআর ডিজিটাল এক্স-রে মেশিন, কালার ডপলার আল্ট্রাসাউন্ড মেশিন, ইসিজি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ল্যাব, বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, ইমার্জেন্সি আউটডোর, ইনডোর সেবা এবং অ্যাম্বুলেন্সসহ সব ধরনের সেবা।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জয়নাল আবেদিন, ব্যবস্থাপনা পরিচালক ফজর আলী, পরিচালক আরিফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি নাছির আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন মুকুট, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



সম্পর্কিত খবর