খুলনা

ঝিনাইদহ মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 


সম্পর্কিত খবর