খুলনা

ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল দিবস পালিত

'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার' স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান।

 

সভায় জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, নির্বাচন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে বাহিনীর সদস্যদের আরও সক্রিয় হতে হবে।"

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুর উপজেলা কর্মকর্তা সহিদুল ইসলাম এবং হরিণাকুণ্ডু উপজেলা কর্মকর্তা হাসিবুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বক্তারা গ্রাম প্রতিরক্ষা দলের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।



সম্পর্কিত খবর