রংপুর

ঠাকুরগাঁও-২: মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা গোলাম মর্তুজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে তিনি প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

 

গোলাম মর্তুজা তুলা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। গোলাম মর্তুজা তুলা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে এখন চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের প্রস্তুতি চলছে।

 



সম্পর্কিত খবর