রংপুর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

'প্রতিষ্ঠিত হোক ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার'—এই স্লোগানকে সামনে রেখে ভূমিদস্যু কর্তৃক সরকারি খাসজমি ও জলমহাল অবৈধ দখল এবং ভূমিহীনদের ওপর মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে শহরের রোড এলাকায় সিডিএ-এর আঞ্চলিক কার্যালয়ে ঠাকুরগাঁও সদর জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও ভূমিহীন উপজেলা সমন্বয়কারী ও সভাপতি রাজকুমার রায়, সিডিএ-এর সদরের আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তার, চ্যানেল এস-এর রিপোর্টার জয় মহন্ত অলক, সাংবাদিক ফরিদুল ইসলাম রঞ্জু, সোহেল তানভীরসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা।

 

সভায় বিভিন্ন এলাকা থেকে আসা ভূমিহীন ও নির্যাতিত মানুষেরা তাঁদের সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা জানান, প্রকৃত ভূমিহীন হওয়া সত্ত্বেও অনেকেই সরকারিভাবে কোনো ঘর অথবা জায়গা বরাদ্দ পাননি, যা সরকারের গুরুত্বসহকারে দেখা উচিত।



সম্পর্কিত খবর