ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, যা ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইইই বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক পদে ইইই বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা নির্বাচনে অংশগ্রহণকারী সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে নতুন কমিটি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।” তিনি ডুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।