সিলেট

দক্ষ জনশক্তিই দেশের সম্পদ: হাবিবুর রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে এডোবি আইটি ইনস্টিটিউটের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (১২ জুন ২০২৬) শ্রীমঙ্গল রোডের ভৈরবগঞ্জ বাজারস্থ একটি মার্কেটের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দক্ষ জনশক্তিই দেশের প্রকৃত সম্পদ। প্রযুক্তিনির্ভর যুগে তরুণদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ শাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সফিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং কালাপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারি ও ৫নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নোমান আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং কালাপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারি মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডোবি আইটি ইনস্টিটিউটের কর্ণধার মো. জাহিদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ৫নং কালাপুর ইউনিয়ন সেক্রেটারি মো. মুস্তাকিম আহমদ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।



সম্পর্কিত খবর