দেশের খবর

দিনাজপুরে শীতার্তদের পাশে দাড়ালো শতধা

দিনাজপুর শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শতধা সমবায় সমিতি। এসময় আড়াইশ শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মোস্তফা সাব্বির হোসনাইন প্রমূখ।

 



সম্পর্কিত খবর