রংপুর

দেবীগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। 

২২ জুন সকালে দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অফিস চত্বরে সার ও বীজ বিতরন করা হয়। 

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ স্বাগত বক্তব্য দেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজীত সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন। 

২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, মরিচ বীজ (হাইব্রীড), গ্রীম্ম কালীন পেয়াজ ও শীতকালীন পেয়াজ বীজ (কন্দ) ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। 

বিতরন কালে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সাদিয়া ও শামিম ইসলাম চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের কৃষকদের মাঝে ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি সার দেয়া হয়। 



সম্পর্কিত খবর