নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেককেও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিক তারিকুজ্জামান লিটু, কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানাসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সময়ে নড়াইল প্রেসক্লাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই প্রেসক্লাবের সার্বিক উন্নয়নকল্পে আমি ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিচ্ছি। এছাড়া ক্লাবের উন্নয়নে আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সকলের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করছি।