চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে শিশুকে বলৎকারের অভিযোগে থানায় মামলা

নোয়াখালীর চাটখিলে  ১০ বয়সী এক শিশুকে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে  বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৫ জুন সোমবার  দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন ।  রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।  ঘটনাটি ঘটে , একই দিন দুপুর পৌনে ১২টার সময়  ।

 

মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নং  ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল ভিকটিম। ওই সময় মনা তাকে গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ও গলা টিপে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা  রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সম্পর্কিত খবর