খুলনা

নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ দেওয়া হয়।

 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলার একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব উপকরণ দেওয়া হয়।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।



সম্পর্কিত খবর