রংপুর

পঞ্চগড় পৌরসভার সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন চেক হস্তান্তর

পঞ্চগড় পৌরসভা থেকে অবসর গ্রহণ করা ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অবসরকালীন পাওনা পরিশোধের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড় পৌরসভার হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের ৩ জন এবং চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে অবসরকালীন পাওনা বাবদ মোট ৪ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩১০ টাকার চেক দেওয়া হয়।

পঞ্চগড় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে এবং হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদৎ হোসেন।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন: সহকারী প্রকৌশলী (পানি) সালেকুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক ময়ফুল হক প্রধান, টিকাদান সুপারভাইজার আশরাফুল ইসলাম, প্রধান সহকারী হুমায়ুন কবির, টিকাদানকর্মী ছাহিদা বেগম, বাজার পরিদর্শক এটিএম কামরুজ্জামান, ভান্ডাররক্ষক উম্মেহানী, অফিস সহায়ক মশিহর রহমান, গলিয়ার রহমান ও নুর ইসলাম দুলু, সহকারী কর আদায়কারী মফিদার রহমান ও আইবুল ইসলাম, বিদ্যুৎ মিস্ত্রি নুর আলম, নলকূপ মিস্ত্রি ছয়ফুল আলম এবং ট্রাক হেলপার সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার উপসহকারী প্রকৌশলী, পৌর সহায়তা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর