নানা আয়োজনে উদযাপন করা হলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
আলোচনা সভার শুরুতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বাগত বক্তব্য দেন। এখন টিভি ও কালের কন্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম, উদীচীর জেলা সভাপতি গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন টিভির পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, পঞ্চগড় জেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো, সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বোদা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমির খসরু লাভলু, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল ও ইন্ডিপেন্ডেন্ট টিভির পঞ্চগড় প্রতিনিধি শফিকুল আলম সফিক, আজকালের খবর ও করতোয়া পঞ্চগড় প্রতিনিধি শামস উদ্দিন চৌধুরী কালাম, ঢাকা পোস্টের প্রতিনিধি নূর হাসান প্রমুখ।
বক্তারা দেশের গণমাধ্যমে এনটিভির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ তুলে ধরার ভূমিকাকে প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও দর্শকদের আস্থা ও বিশ্বাস ধরে রেখে এনটিভি আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।