দেশের খবর

পশ্চিম মহাব্যবস্থাপকের প্রচেস্টায় ছেড়ে গেল দুটি ট্রেন

২৭ জানুয়ারি রাজশাহী রেল স্টেশনে উত্তরা ও বরেন্দ্র ট্রেনের লোকোমাস্টারগণ হঠাৎ করেই "Under Rest" দাবি করলে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তির বিষয়টির গুরুত্ব ভেবে ,রাজশাহী রেল স্টেশনে রানিং স্টাফ দের সঙ্গে   মহাব্যবস্থাপক (পশ্চিম) জনাব অসীম কুমার তালুকদার ও সিওপিএস (পশ্চিম)  শহিদুল ইসলাম জরুরী ভাবে বসেন।তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনা শেষে দুটি ট্রেনই-গন্তব্যের উদ্দেশে তথা সময়ে ছেড়ে যায়।

 

এসময় রাজশাহী শ্রমিকলীগের প্রতিনিধি হিসাবে রাজশাহীর ওপেনলাইন শাখার সম্পাদক এমএ আক্তার উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর