বিনোদন

ফের বিয়ে করলেন পাকিস্তানি তারকা নিমরা

ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী নিমরা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারিসে তোলা বিয়ের কিছু ছবি শেয়ার করে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। শেয়ার করা ছবিগুলোতে রূপকথার মতো এক আবহ দেখা গেছে। মনোরম লোকেশন ও নান্দনিক আয়োজন ছবিগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

 

বিয়ের দিনে নিমরার সাজও ছিল একেবারে আলাদা। রোজ পিংক রঙের স্লিভলেস পোশাক ও ব্রিটিশ স্টাইলের টুপি (ফ্যাসিনেটর) তার লুকে যোগ করেছে ভিন্ন মাত্রা।

তবে বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী। এমনকি ছবিতেও তার মুখ আড়াল করে রাখা হয়েছে।

 

নতুন জীবনের শুরু নিয়ে এক আবেগঘন বার্তাও দিয়েছেন নিমরা। তিনি লেখেন, ‘আল্লাহর নামে আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমাদের আপনাদের দোয়ায় রাখবেন। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহর রহমতে আমি অত্যন্ত দয়ালু একজন স্বামী এবং একটি ভালোবাসাময় পরিবার পেয়েছি। আমি শিখেছি যে, আল্লাহ যদি আপনাকে পরীক্ষার সম্মুখীন করেন, তবে তিনি শেষে স্বস্তি ও মঙ্গলও দান করেন। তাই কখনো হাল ছাড়বেন না, আশা হারাবেন না। আল্লাহ যেন প্রতিটি মেয়ে এবং প্রতিটি কন্যার সুন্দর ভাগ্য দান করেন। আমিন।

 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যপ্রবাসী রাজা আজমকে বিয়ে করেছিলেন নিমরা। তবে সেই সংসার টেকেনি। পরবর্তীতে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ ঘটে।

 



সম্পর্কিত খবর