জাতীয় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ চলবে। এ উপলক্ষে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।