বরিশাল

বামনায় কৃষকের মাঝে চারা ও সার বিতরণ

"কৃষিই সমৃদ্ধি"Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

(২৯ জুন সোমবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২৯৬০ কৃষকের মাঝে বিনামূল্যে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ও রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফলজের মোট ৫ হাজার ২৫০টি উন্নত জাতের চারা ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ,  উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির  প্রমূখ।

বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো উন্নত মানের বীজ, চারা ও সার পাওয়ার ফলে এলাকার কৃষকরা দারুণভাবে উপকৃত হবেন এবং এর মাধ্যমে এ অঞ্চলে ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই উপস্থিত কৃষকদের হাতে পর্যায়ক্রমে চারা ও সার তুলে দেওয়া হয়,

পরে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা উপজেলা পরিষদ চত্বরে একটি উন্নতমানের নারকেল চারা রোপন করেন।



সম্পর্কিত খবর