দেশের খবর

বাসাইলে আতাউল মাহমুদের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের বাসাইলে ডেসকো'র পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল শহীদ মিনার মাঠে অসহায়, দুস্থ, এতিম শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল ও ৩০০ সোয়েটার বিতরণ করা হয়।
 
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন আলাল, চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান , বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

 

 

 



সম্পর্কিত খবর