দেশের খবর

বাসাইলে ঠিকানার উদ্যোগে দুটি ঘর প্রদান

টাঙ্গাইলের বাসাইলে দুটি পরিবারকে ঘর প্রদান করেছেন ঠিকানা নামে একটি সামাজিক সংগঠন। শনিবার বিকেলে উপজেলার বাঘিল ফুলবাড়িতে দুইজন দুস্থ পরিবারকে দুটি ঘর প্রদান করা হয়। ঘর পেয়ে খুশি ঝর্না সাহা ও গোলাপি বেগম। এসময় উপস্থিত ছিলেন ঠিাকানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল, কাউলজানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন মিয়া, ঠিকানার সদস্য নাজমুল হোসেন, রনি খানসহ সংগঠনের সদস্যবৃন্দ। 



সম্পর্কিত খবর