বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শার্শা উপজেলা শাখার উদ্যোগে বেনাপোল বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিটি।
‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর থেকে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও মেধার বিকাশে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। ইসলামী আদর্শ ও সততাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় থেকেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে র্যালিটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।