খুলনা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের কাতলামারী মাঠ এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু । 

জানাগেছে, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুশিয়া (৫০) নামে এই নারীর মৃত্যু হয়েছে।

নিহত রুশিয়া হলেন ডাকাতিয়া গ্রামের শওকত আলীর মেয়ে।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, পুকুরের মালিক রুবেল মাছ চাষের জন্য পুকুরে মটরের ব্যবস্থা করেছিলেন। ওই মটরের বৈদ্যুতিক তারের কোথাও ত্রুটি বা ছিদ্র থাকায় মাটির ওপর দিয়ে অপরিকল্পিতভাবে নেওয়া লাইনের সংস্পর্শে এসে রুশিয়া খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন।

 স্থানীয়রা আরও অভিযোগ করছেন, মহেশপুর পল্লী বিদ্যুতে সমিতি নিয়ম না মেনে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।



সম্পর্কিত খবর