চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ।

খাগড়াছড়ির মাটিরাঙায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কতৃক বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২১ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনাসভা ও অর্থবিতরণ অনুষ্ঠিত হয়। 

 

 সভায বক্তব্য রাখেন, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান , পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

 

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। 

 

প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতি গ্রস্ত হয়েছেন,তাদের পাশে দাঁড়ানো জন্য এমপি মহোদয় সরকারী বরাদ্দ এনেছেন। এ ধরনের সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

 

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার ০৭টি ইউনিয়নের ৩০ জন এবং পৌরসভা এলাকায় ৭৪ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫০০০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২০,০০০ টাকা বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল সরকার, সুবিধাভোগীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর