"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "পরিবেশ বাঁচান"—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোবারকগঞ্জ সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএম (কারখানা) আলমগীর হোসেন, জিএম (অর্থ) জাহিদুল ইসলাম, জিএম (কৃষি) গৌতম কুমার মণ্ডল, জিএম (প্রশাসন) মিজানুর রহমান, ডিজিএম (সম্প্রসারণ) তানজিমুল ইসলাম, ডিএম (সিপি) রবিউল ইসলাম, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
কর্মসূচির প্রধান অতিথি মোচিক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের জানান, "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "পরিবেশ বাঁচান"—এই স্লোগানকে সামনে রেখে জিয়া পরিষদের উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অন্তর্ভুক্ত মোচিকে এই পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগাতে হবে। উদ্বোধনের পরপরই অতিথিরা মিল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।