ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হাম তথ্য থেকে এ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে মোট ৩৯ জন শিশু মারা গেছে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ৬ মাস। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। অপর শিশুর বয়স ১০ মাস।
তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি হয়েছে ১৬ জন। মোট ভর্তি হয়েছে ১ হাজার ৬০৯ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ জন।