দেশের খবর

যশোর সীমান্তে ৬শ পিস ইয়াবা উদ্ধার

যশোরের সীমান্ত এলাকা থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ।  ২৩ জানুয়ারি  সাতক্ষীরা হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস  (ঢাকা মেট্রো-গ-১৪-৭৯২৭)  টহল দল নাভার থেকে ধাওয়া করে যশোর মনিরামপুর, বাসস্ট্যান্ড আসলে  রাত ১০ টার দিকে বাসটি আটক করে। পরে একটি সীটের নিচে লুকায়িত অবস্থায় পলি ব্যাগে ৬শ পিস ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবার  সিজার মূল্য আঠার লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা  রাখা হয়েছে।



সম্পর্কিত খবর