দেশের খবর

রাজশাহীর কেশরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  (২৭ জানুয়ারী) কেশরহাট পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পৌর মেয়র ও উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীদ। এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর প্যানেল মেয়র ও কাউন্সিল নজরুল ইসলাম, ছাবের অালী মন্ডল, কাউন্সিল অাব্দুস সাত্তার, বাবুল অাক্তারসহ সংরক্ষিত অাসনের নারী কাউন্সিল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ জানান, শীত থাকা অবস্থায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

 

 

 



সম্পর্কিত খবর