রাজশাহী

রাণীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর রাণীনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বাদ জোহর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম খাঁনপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিএনপি মনোনীত সাবেক প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু। দোয়া পূর্ববর্তী আলোচনায় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন কাজী এবং থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন উপস্থিত ছিলেন।

 

মাহফিলে আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, কালীগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদ নেওয়াজসহ ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুর রহমান।



সম্পর্কিত খবর