নওগাঁ সংবাদ

রক্তদহ বিলের পাখি পল্লী ও মাছ রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন

রক্তদহ বিলের পাখি পল্লী ও মাছ রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন

Jan 26, 2026 - Monjur Alam> রাজশাহী

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলের মৎস্য অভয়াশ্রম ও পাখি পল্লীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় রতন ডারা খালের হাতীরপুল এলাকায় সৌর বিদ্যুৎ চালিত এই আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়।

রাণীনগরে পৌনে ২ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প এখন জনশূন্য, লুট হয়েছে গবাদিপশু

রাণীনগরে পৌনে ২ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প এখন জনশূন্য, লুট হয়েছে গবাদিপশু

Jan 14, 2026 - Monjur Alam> রাজশাহী

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নেওয়া প্রায় পৌনে দুই কোটি টাকার দুটি ডেইরি খামার প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খামারের শতাধিক গরুসহ বিপুল পরিমাণ সম্পদ লুট হয়ে যাওয়ায় ভেস্তে গেছে সরকারের এই পুনর্বাসন উদ্যোগ।

আদমদীঘি-রাণীনগর সীমান্তে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আদমদীঘি-রাণীনগর সীমান্তে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Jan 11, 2026 - Monjur Alam> রাজশাহী

নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার সীমান্ত এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে জঙ্গলবেষ্টিত ওই স্থানে মরদেহটি পাওয়া যায়।

রাণীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাণীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Jan 06, 2026 - Monjur Alam> রাজশাহী

নওগাঁর রাণীনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বাদ জোহর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম খাঁনপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।