রাজশাহী

রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলামের ‘মেসার্স সাহাজুল ট্রেডার্স’ নামক পাইকারি দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতরে ঢুকে দেখেন চালের টিন কেটে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ডলিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্যান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।



সম্পর্কিত খবর