রাজশাহী

রাণীনগরে বিশেষ অভিযানে চুরি-মাদক মামলাসহ ৭ জন গ্রেপ্তার; মাদক উদ্ধার

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দুজন, ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুজন এবং আদালতের পরোয়ানার তিনজনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা-পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, অপরাধীদের ধরতে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারি দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেপ্তার করা হয়।

 

একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে জহুরুল ইসলামকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এ ছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তাঁর স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জহুরুল ও শফিকুলের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃত মোট ৭ জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



সম্পর্কিত খবর