রাজশাহী

রাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা

নওগাঁর রাণীনগরে অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষিজমির মাটি খনন ও বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান, অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে অবৈধভাবে কৃষিজমির মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশকে সাথে নিয়ে সোমবার রাত ১২টা নাগাদ উপজেলার মিরাট ৩ নম্বর স্লুইচ গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমি থেকে মাটি খনন করে ট্রাক্টরযোগে বিক্রির সময় জমির মালিক শমসের উদ্দীনকে হাতেনাতে ধরা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শমসের উদ্দীনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শমসের উদ্দীন মিরাট ধনপাড়া গ্রামের তয়েজ উদ্দীনের ছেলে।



সম্পর্কিত খবর