যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে দলের অসুস্থ ও দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তাঁর এই মানবিক সফর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
শুক্রবার বিকেলে তিনি নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুর সালাম (৪৫)-এর বাড়িতে যান। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। এরপর তিনি একই ইউনিয়নের ১নং ওয়ার্ড গোড়পাড়া গ্রামের যুব নেতা নাসির-এর বাড়িতে যান। নাসির দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এ সময় মফিকুল হাসান তৃপ্তি তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
পরে তিনি নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাহাজাহান আলাল-এর বাসায় যান, যিনি স্ট্রোকজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মো. আসাদুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভুট্টো, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির এই সফর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মনোবল সঞ্চার করেছে।