ধর্ম

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

ছবি: আইএসপিআর

সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমই’র ব্যবস্থাপনায় শুক্রবার (৭ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই এর মসজিদে আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। আইএসপিআর

গত ০২ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

বায়ান্ন/এসবি

 



সম্পর্কিত খবর