স্বাস্থ্য

হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৬৬ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯০ হাজার ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

 



সম্পর্কিত খবর