বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
বাঁশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকিচর মহল্লাপাড়া এলাকায় আফ্রিকা প্রবাসী আবদুল গফুর ও আব্দু ছবুর নামের দুই ভাই বসতবাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় দুষ্কৃতিকারীরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে নবনির্মিত স্থাপনা ভাঙচুর, হত্যা এবং এলাকাছাড়া করার হুমকির মুখে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের 'ক্যাশিয়ার' হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা আবু আহমদ-এর অনুদানের অর্থে জাতীয় সমবায় দিবস পালনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় সমবায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিসহ নানা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল সাগর চরে এক মধ্যবয়সী অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে এসেছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় বাসিন্দারা লাশটি সাগর চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক বরই বাগান মালিকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ (৩২) ও প্রতিবেশী কৃষক আহমদ ছফা (৪২)। তাঁদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় কেটে ফেলায় সৃষ্ট ঝুঁকিতে কয়েকটি বসতবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে দেওয়ায় ঝুঁকিতে পড়েছে বসবাসকারী পরিবারগুলো। ভুক্তভোগীদের অভিযোগ, এই বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
চট্টগ্রামের বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণ কাজে সাগরের লবণাক্ত বালু ব্যবহারের অভিযোগ এবং সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের অভিযানে দুটি ড্রেজার ও ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল-এর ম্যানেজার ফখরুল ইসলামসহ আটজনকে আটক করা হয়েছে। এর আগেও তাদের লবণাক্ত বালু ব্যবহার না করতে এবং সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করতে সতর্ক করা হয়েছিল।