চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল সাগর চরে এক মধ্যবয়সী অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে এসেছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় বাসিন্দারা লাশটি সাগর চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশটি সমুদ্রের জোয়ারে ভেসে এসে বাঁশখালী উপকূলের সাগর চরে আটকে পড়েছিল। ভাটার সময় এটি চরের কাদামাটিতে আটকে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সাগরে কোনো ফিশিং ট্রলারের জলদস্যুতার শিকার মাঝিমাল্লার হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি এক-দু’দিন আগেই মারা গিয়ে থাকতে পারে।