রায়পুরায় যৌথ বাহিনীর কম্বিং অপারেশন: অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের দিনব্যাপী যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী জালাল ও ইকবালকে আটক করে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৭ জানুয়ারি) উপজেলার শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।




