তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষের দাবি, মালিকদের দেওয়া প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঝিনাইদহে ডাকাতের কবলে পড়ে আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। পরে ওই নবজাতকের মৃত্যু হয়েছে। হামলার শিকার ওই প্রসূতি চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল নোমানের স্ত্রী।
জন্ম থেকেই দুটি হাত নেই, নেই একটি পা-ও। অন্যের সহায়তা ছাড়া চলাফেরাও কঠিন। অথচ এই শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুখ ও একটি মাত্র পা দিয়ে লিখে একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন তিনি। প্রতিকূলতাকে জয় করে নিজের মেধা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে। যশোরের ঝিকরগাছার সেই অদম্য মেধাবী শিক্ষার্থীর নাম তামান্না নূরা।
নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পঞ্চগড়ে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।
বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।