ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফেনীতে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় 'উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করনীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উদ্যোগে ও জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা পুলিশ লাইন মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।







