Recent Post

বানিয়াচং উপজেলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

বানিয়াচং উপজেলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

Dec 16, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ইউপি নির্বাচনে ১৬ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বানিয়াচংয়ের ১৪ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১৬ জন।

টাঙ্গাইলে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র

টাঙ্গাইলে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র

Dec 16, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা সদর পানির ট্যাংক এলাকার বধ্যভূমি সংলগ্ন স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

শান্তিগঞ্জের দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

শান্তিগঞ্জের দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

Dec 16, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও খাই হাওরে সংশোধিত কাাবিটা নীতিমাাল২০১৭ অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলাধীন হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরন/মেরামত কাজের (ফসল রক্ষা বাঁধের কাজ) উদ্বোধন করা হয়েছে।

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে কেড়ে নিল সর্বস্ব ভ্যান চালক আলমগীরের

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে কেড়ে নিল সর্বস্ব ভ্যান চালক আলমগীরের

Dec 16, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে আলমগীর (৩৭) নামে এক ভ্যান চালকের গৃহপালিত ১ টি গরু, ২ টি ছাগল সহ সব পুড়ে হয়েছে ছাই। এতে আনুমানিত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত দেড়টার সময় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

Dec 16, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন

রাবিতে বঙ্গবন্ধু অধ্যাপক সনৎ কুমার সাহার যোগদান

রাবিতে বঙ্গবন্ধু অধ্যাপক সনৎ কুমার সাহার যোগদান

Dec 16, 2021Dainik Bayanno - Categories: শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক সনৎ কুমার সাহা। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ তিনি যোগদান করেন।

কিশোরগঞ্জে প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Dec 16, 2021Dainik Bayanno - Categories: গণমাধ্যম

কিশোরগঞ্জে রুরাল মেডিকেল এসোসিয়েশন (আর এম এ) এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা রুরাল মেডিকেল এসোসিয়েশন (আরএমএ) কর্তৃক আয়োজিত প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

গোলাপগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

Dec 16, 2021Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

সিলেটের গোলাপগঞ্জে আগুনে পুড়ে তুরুন নেছা (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাশুরা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।