Recent Post

বান্দরবান সেনা রিজিয়নের মানবিক সহায়তা

বান্দরবান সেনা রিজিয়নের মানবিক সহায়তা

Dec 16, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে দুঃস্থ,অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। আজ (১৫ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে লেঃ কর্ণেল মোহাম্মদ মইনুল হক, সাব- পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন সদর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূর্গম এলাকার দুঃস্থ, অসহায় ৫৫পরিবারের মাঝে ৩ লক্ষ ১০ হাজার নগদ অর্থ ও ৩০০টি শীতবস্ত্র কম্বল প্রদান করেন।

খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস

খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস

Dec 16, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মহকুমা ও বর্তমানে জেলা খাগড়াছড়ি হানাদারমুক্ত হয়। মুক্তিযোদ্ধাকালীন এ অঞ্চলের সাব-ডিভিশন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রয়াত দোস্ত মোহাম্মদ চৌধুরী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তৎকালীন খাগড়াছড়ি মহকুমা প্রশাসকের কার্যালয়ের পাকিস্তানীর পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়িকে হানাদারমুক্ত ঘোষনা করেন।

কক্সবাজার সৈকতে বিনোদনপ্রেমীর ভিড়

কক্সবাজার সৈকতে বিনোদনপ্রেমীর ভিড়

Dec 16, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

একসঙ্গে তিন দিনের সরকারি ছুটি হওয়ায় কক্সবাজারে এরইমধ্যে ৯৫ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকবে কক্সবাজার —এমনটাই জানিয়েছেন হোটেল-মোটেল ও পর্যটন ব্যবসায়ীরা।

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

Dec 16, 2021Dainik Bayanno - Categories: জাতীয়

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ভারতের রাষ্ট্রপ্রধান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় শহীদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বেজে ওঠে বিউগলের কর

খুলনায় সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

খুলনায় সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

Dec 16, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যার দায়ে ৮ আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।একই স‌ঙ্গে তা‌দের প্রত্যেক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। আজ দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ‌মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রায়পুরে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম

রায়পুরে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম

Dec 15, 2021Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে ওয়াহিদুর রহমান রাইমন (২) ও আবদুর রহমান (৪) নামের পৃথক দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার মহাদেবপুর এবং দুপুরে চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামে।

ঠাকুরগাঁওয়ে ব্যাতিক্রম আয়োজন, ৫০ এতিম শিশুর ফ্রিতে চুল কাটাঁনো

ঠাকুরগাঁওয়ে ব্যাতিক্রম আয়োজন, ৫০ এতিম শিশুর ফ্রিতে চুল কাটাঁনো

Dec 15, 2021Dainik Bayanno - Categories: দেশের খবর

বিজয়ের ৫০ বছর উপলক্ষে ঠাকুরগাঁও জেন্টস পার্লার এন্ড কিড্স এর পক্ষ হতে ৫০ জন এতিম শিশুর মাথার চুল ফ্রিতে কেঁটে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপি শহরের বিভিন্ন মাদ্রাসার প্রায় ৫০ জন এতিম শিশুর চুল ফ্রিতে কেটেঁ দেয় জেন্টস পার্লারের নর-সুন্দরেরা।