Recent Post

মৌলভীবাজারে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

Jan 24, 2026Monjur Alam - Categories: সিলেট , টপ নিউজ

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শহরের কাজিরগাঁও জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

Jan 24, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিস্ফোরক বোঝাই ভারতীয় আটটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের পর কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: পঞ্চগড়ে সারজিস আলমকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: পঞ্চগড়ে সারজিস আলমকে শোকজ

Jan 24, 2026Monjur Alam - Categories: রংপুর , টপ নিউজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান এই নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

কূটনীতিকদের ব্রিফিংয়ে গণমাধ্যমকে রাখবে না ইসি

কূটনীতিকদের ব্রিফিংয়ে গণমাধ্যমকে রাখবে না ইসি

Jan 24, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত কূটনৈতিকদের বিফ্রিং অনুষ্ঠানে গণমাধ্যমকে রাখবে না নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) গুলশানের হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে কর্মরত বিদেশি সকল মিশনের কূটনীতিকদের ব্রিফ করবে সংস্থাটি। শনিবার (২৪ জাুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।

সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট : আলী রীয়াজ

সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট : আলী রীয়াজ

Jan 24, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

জুলাই সনদ বাস্তবায়িত হলে ক্ষমতার ওপর একক ব্যক্তির কর্তৃত্ব থেকে আমরা বের হয়ে আসতে পারব বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে বারবার এক ব্যক্তির মর্জির কাছে দেশটা তুলে দেওয়া হয়েছিল, সংবিধানের এই মারাত্মক দুর্বলতা দূর করার জন্যই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ

রাণীনগরে ডিবি পরিচয়ে অটো রিকশা ও নগদ টাকা ছিনতাই

রাণীনগরে ডিবি পরিচয়ে অটো রিকশা ও নগদ টাকা ছিনতাই

Jan 24, 2026Monjur Alam - Categories: টপ নিউজ

নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ পরিচয়ে এক চালক ও ব্যবসায়ীকে অপহরণ করে একটি ব্যাটারিচালিত অটো রিকশা (টমটম) এবং নগদ ১৮ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কয়াপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নির্বাচন ঘিরে যশোরে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি জোরদার

নির্বাচন ঘিরে যশোরে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি জোরদার

Jan 24, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে।