পঞ্চগড়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনায় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বিকেল ৬টার মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়ে গত রাত ১২টায় তারা বিক্ষোভ তুলে নেয়।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে পঞ্চগড়ে গ্রাম পুলিশের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে চুরির চেষ্টার সময় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও উন্নত চাষাবাদ পদ্ধতি প্রসারের লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা সদরে বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন।
জয়পুরহাটের কালাইয়ে শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে ‘ইনকিলাব মঞ্চ’ ও স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।