নড়াইলে সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’-এর পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাফায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব আবু মুসা শিকদার। আহ্বায়ক সদস্য আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন—জুলাই-যোদ্ধা আল আমিন মণ্ডল, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শাহারুল আলম, রাফায়েতুল হক তমাল, এস এম তন্ময় রেজা, আমিনুর রহমান, আবু জর, হাফেজ মঈন খান, উসমান গণীসহ অনেকে।
সম্মেলনে সংগঠনটির সদস্যদের কণ্ঠভোটে ব্যবসায়ী আমিনুল ইসলাম সভাপতি, জুলাই-যোদ্ধা ইমাম হোসেন সেলিম নির্বাহী সভাপতি এবং আবু সালেহ মোহাম্মদ গোফরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্য যাঁদের নাম রয়েছে—সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ইউসুফ, সহসভাপতি মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, ইরফানুল বারী উজ্জ্বল, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা হেদায়েত হোসাইন।
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্রুতই সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ জেলা ও উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেন।