বরিশাল

বামনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বরগুনার বামনা উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামে মো. ওবায়দুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী মোসা. আজমীন বেগম (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

ঘটনার বিবরণীতে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার সময় উপজেলার উত্তর রামনা গ্রামে মো. ওবায়দুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী মোসা. আজমীন বেগম স্বামীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান, মোসা. আজমীন বেগম প্রায়ই অনলাইনে কেনাকাটা করতেন এবং এক অনলাইন ডেলিভারিম্যানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ঘটনার দিন তার স্বামী মো. ওবায়দুল ইসলাম জোমাদ্দার আজমীনের ব্যবহৃত একটি বাটন মোবাইল ও একটি টাচ মোবাইল নিজের কাছে রেখে পাশের রামনা বৈকালিক বাজারে যান। সেই সুযোগে আজমীন বেগম আত্মহত্যা করেন।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ বামনা থানায় নিয়ে আসা হয়। এরপর একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।



সম্পর্কিত খবর