রংপুর

ভোটে জালিয়াতির সুযোগ নেই, দাবি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে জালিয়াতি বা কারচুপির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।

 

জনসভায় মির্জা ফখরুল বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে একটি নিরপেক্ষ সরকার দায়িত্ব পালন করছে যারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। এবার জোরজবরদস্তি বা রাতের ভোটের পুনরাবৃত্তি হবে না।” জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা ক্ষমতায় গেলে দেশে পুনরায় ফ্যাসিবাদ তৈরি হতে পারে।

 

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনাদের জানমালের নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।” নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের আমানত রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



সম্পর্কিত খবর