জাতীয়

বাঁশখালীতে জমজ দুই সন্তান, পিতাসহ তিন জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়ায় দুই জমজ সন্তান ওপিতাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে বাশখালী থানা পুলিশ। ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার বাঁশখালী থানা পুলিশ এ ৩ জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন চাম্বলের বাসিন্দা বাঁশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৪৮) ও তার ৭ মাস বয়সী জমজ দুই মেয়ে সন্তান। পুইছড়ি ইউনিয়নের ১ নং ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, মাওলার পাড়ার শামসুল আলমের বাড়ি থেকে ৭ মাস বয়সী দুই মেয়ে সন্তানসহ জাহেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৩ টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।  সন্ধ্যার দিকে পুলিশ এসে দুই জমজ শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারী জাহেদুল ইসলাম ও মওলার পাড়ার শামসুল আলমের মেয়ে আফিয়া সোলতানার বিয়ে হয়। ওই দম্পতির সংসারে ৭ মাস বয়সী দুই জমজ কনে সন্তানের জন্ম গ্রহণ করে। জাহেদের বাড়ি চাম্বল ইউনিয়নে। তার পিতা বদিউল আলম ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান। জাহেদ প্রবাসী ছিলেন। আফিয়া সোলতানা তার দ্বিতীয় স্ত্রী। ১ম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর জাহেদ আফিয়াকে বিয়ে করে। আফিয়া সোলতানা জানান, আজ শুক্রবার ছিল। আমার মানত পালন করতে নাপোড়ার ভিলেজার পাড়ায় মসজিদে গিয়েছিলাম। আমার দুই  সন্তানকে বাড়িতে রেখে গিয়েছিলাম। খবর পেয়ে চলে আসি। মুখে ফেনা ছিল সন্তানদের। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, জমজ দুই শিশুসহ তাদের পিতার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর